‎বৃহস্পতিবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৮:২৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৮:২৬:৩৯ অপরাহ্ন

‎
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লাঙ্গলবন্দ স্নান উৎসবের পাশাপাশি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদে খুরশিদ মহল সেতু সংলগ্ন স্থানে এ আয়োজন করা হয়েছে।
‎
‎হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে অষ্টমী স্নান উৎসবের আয়োজন করছে।
‎
‎এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, হোসেনপুর কাচারী এলাকা, রামপুর বাজার ও কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। এতে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা আশা করছেন।
‎
‎অষ্টমী স্নান উৎসব উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, প্রতিবছরের মতো এবারও জাতি-ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]