নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন বহিষ্কার

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৭:৩৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৭:৩৬:৩৮ অপরাহ্ন
 
 
মোঃআব্দুল্লাহ খিজির,টাঙ্গাইল প্রতিনিধিঃ


টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন কে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। 
 
নাগরপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের বিরুদ্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রর্থীর বিরুদ্ধে অবস্থান, চাঁদাবাজী, ভূমি দখল, দলীয় কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি। 
 
 
আজ ২৫শে মার্চ বুধবার টাঙ্গাইল জেলা বিএনপি'র
সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে রফিজ উদ্দিনের বিরুদ্ধেচাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অপকর্মের সুনির্দিষ্ট প্রমানের কথা উল্লেখ করে তাকে দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার আদেশ দেয়া হয়েছে। 
 
এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বলেন, টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের বহিষ্কারের পেপারস হাতে পেয়েছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]