কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রায় স্বামী স্ত্রীর কলহে অন্ডকোষ চেপে ও শ্বাসরোধ করে এক বৃদ্ধকে হত্যা করেছেন তার দ্বিতীয় স্ত্রী। সোমবার (২৩ মার্চ) উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর ছেলে মোঃ ফজলু গাজী (৬২)
জোড়শিং গ্রামের বাসিন্দা আব্দুর রউফ বলেন, নিহত ফজলু গাজী সুন্দরবনে মাছ ধরা জেলে সাদাসিধা জীবনযাত্রা তার নিহত ফজলু আজ সন্ধ্যায় বাজার থেকে বিস্কুট নিয়ে এসে। ছেলে আল আমিনের মেয়ে রুমি (৭) কে বিস্কুট দেয়া কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে সে সময় শ্বাসরোধ ও অন্ডকোষ চেপে হত্যা করেন তার স্ত্রী খায়রুন্নেসা খুকুমণি (৪৫)
অভিযুক্ত স্ত্রী, স্বামী ফজলু গাজী কে হত্যা করে পালিয়ে গিয়ে ছিলেন বলে জানা যায়। কয়রা থানার ওসি তদন্ত শাহ আলমের নেতৃত্বে একটি টীম উপজেলার আংটিহারা গ্রাম থেকে রাত আনুমানিক ১২ টার সময় স্ত্রী খাইরুন নেছাকে আটক করে কয়রা থানা পুলিশ।
আটক খাইরুন নেছা বলেন, তিনি অসুস্থ ছিলেন স্বামী ফজলু গাজী বাজার থেকে বিস্কুট নিয়ে আসছিলো। কিন্তু নাতি সব খেয়ে ফেলছিলো তাই আবার বাজার থেকে বিস্কুট নিয়ে আসতে বললে স্বামী ফজলু গাজী আবার বাজার থেকে বিস্কুট নিয়ে আসতে রাজি না হওয়ায় কথা-কাটাকাটির এক পর্যায়ে অন্ডকোষ চেপে ধরে কিন্তু মারা যাবে এটা তিনি বুঝতে পারে নাই।
কয়রা থানা ওসি তদন্ত শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। এবং অভিযুক্ত স্ত্রী খায়রুন নেছা কে আংটিহারা গ্রাম থেকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।