​হবিগঞ্জে নতুন পুলিশ সুপারের সঙ্গে জেলার সব পুলিশ কর্মকর্তার পরিচিতি ও আলোচনা

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ১২:১৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ১২:১৮:৩৮ পূর্বাহ্ন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

হবিগঞ্জ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. তারেক মাহমুদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। সভায় তিনি জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ.কে.এম. সালিমুল হক, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), ইন্সপেক্টর (ডিবি), টি.আই (অ্যাডমিন)সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম ও পুলিশি সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]