কুটার কূটে অগ্নিকান্ডে এলাকাবাসি খোপ

আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১২:৪৪:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১২:৪৪:০৬ পূর্বাহ্ন
মোঃ আমান উল্লাহ আমান উপজোলা প্রতিনিধি
 
  পটুয়াখালী জেলার  কলাপাড়া উপজেলার ১নং চাকামাইয়া ইউনিয়নে এক দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইউনিয়নের সাবেক ইউপি সদস্যও প্যানেল চেয়ারম্যান  মোঃ আল আমিনের কুটার-কূলে এই আগুনের ঘটনা ঘটে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, তার নিজ ভাতিজা মোঃ জাহিদ (৯) ঈদের আনন্দে বাজি ফুটাতে গিয়ে অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু জাহিদ আনন্দের সাথে বাজি ফুটাচ্ছিল। এ সময় হঠাৎ একটি জ্বলন্ত বাজি কুটার-কূলের শুকনো অংশে গিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। কুটার-কূলটি শুকনো ও দাহ্য পদার্থে পরিপূর্ণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো জায়গা আগুনে গ্রাসিত হয়।
 
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকেই পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে কুটার-কূলের বেশ কিছু অংশ পুড়ে যায়।
 
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ঈদের আনন্দঘন মুহূর্তে এমন একটি দুর্ঘটনা কারো কাম্য নয়। 
 
তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের বাজি বা আগুন সংক্রান্ত খেলাধুলার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে।
এছাড়াও এলাকাবাসী মনে করেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। 
 
ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সকলকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]