​মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত

আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১২:২৭:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১২:২৭:৩৩ পূর্বাহ্ন

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে রাস্তার পাশের খালে পড়েছে। এতে এক নারী ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। রোববার (২২-মার্চ) ভোর রাতে মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের পাশে এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। মহাসড়কের ঢাকামুখী লেনের ডান পাশে একটি ডিআই পিকআপ খালে উল্টে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, গত রাতে বা ভোরের কোনো এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। পরে সকাল সাড়ে আটটার দিকে রেকার দিয়ে পিকআপটি উদ্ধার করা হয়।

তখন গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]