নাইক্ষ্যংছড়ির পূর্বাঞ্চলে কচ্ছপিয়া ও গর্জনিয়ার সমন্বয়ে অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০৩-২০২৬ ১১:১৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৬ ১১:১৮:৫৭ অপরাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ


নাইক্ষ্যংছড়ির পূর্বাঞ্চলে  কচ্ছপিয়া ও গর্জনিয়ার সমন্বয়ে  অনুষ্ঠিত হল পুরনোদের ক্রিকেট খেলা,প্রধান  সমন্বয় কারী রিয়াজুলহক রিয়াজ বলেন  সবার আন্তরিক সহযোগিতায় আমরা আজ ২২ মার্চ ২০২৬ চার দিনের পরিকল্পনায় গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে “পুরোনোদের ক্রিকেট খেলা বিলাস” সফলভাবে সম্পন্ন করতে পেরেছি—আলহামদুলিল্লাহ।
 
এই খেলাটা ছিল মূলত বিনোদন ও ভালোবাসার—হার-জিত কোনো বিষয় নয়।
সবার অংশগ্রহণ, হাসি-আনন্দ আর একসাথে সময় কাটানোই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি, (অনেকদিন পর বিশ ওভার করে খেলা কিন্তু এত বেশি সহজ না)।

ঈদের দিন বৃষ্টির কারণে নির্ধারিত দিনে আয়োজনটি করতে না পারলেও, আলহামদুলিল্লাহ আজ আমরা সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছি।

সবার সার্বিক সহযোগিতা আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। আয়োজনের মধ্যে আমাদের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, কিংবা কথাবার্তার উপস্থাপনায় কোনো অসঙ্গতি থাকলে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সবকিছু মিলিয়ে একটি সুন্দর পরিবেশে, ঈদের পর সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং অনেকদিন পর অনেকের সঙ্গে কিছুটা সময় (সকাল ০৯:৩০ থেকে বিকাল ২:৩০) কাটাতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে।

আশা করি, ভবিষ্যতেও আমাদের জুনিয়র ভাইয়েরা এই ধরনের আয়োজন ঈদের সময়ে অব্যাহত রাখবে।

বন্ধু এবং সিনিয়রগণদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আয়োজনকে সফল ও সুন্দর করে তোলার জন্য  সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ,

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]