আখাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী আগামীর বাংলাদেশ ইসলামের

আপলোড সময় : ২২-০৩-২০২৬ ১০:০৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৬ ১০:০৬:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার বলেছেন, আগামীর বাংলাদেশ ইসলামের। নব্বই শতাংশ মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সমন্বয় করে রাষ্ট্রীয় ব্যবস্থা সাজাতে পারলে এদেশ হবে কল্যাণ রাষ্ট্র, মানবিকতায় সমৃদ্ধ। তিনি আজ বিকাল ৩.৩০টায় টনকি মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন সভাপতি ডা.আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়া,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন,সাবেক শিবির নেতা গোলাম সাদেক প্রমুখ। আতাউর রহমান সরকার বলেন, একজন মুমিনের জন্য মাহে রমজান হলো প্রশিক্ষণ। রমজানের শিক্ষা ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রে কাজে লাগাতে সবার প্রতি আহবান জানান। *আখাউড়া পৌরসভায় ঈদ পুনর্মিলনী* বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া পৌরসভার উদ্যোগে ঈদ পুনর্মিলনী পৌরসভা আমীর মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন খান, বক্তব্য রাখেন এডভোকেট আবুল কালাম, ইমরান হোসেন, মাহমুদুল হাসান,ফুয়াদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]