কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০৯:১০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০৯:১০:৪৮ অপরাহ্ন
 
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক :
 
 
মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার ভোরে পৌরসভার পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
 আটককৃতরা হলেন—পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ইকবাল সরদারের ছেলে মোঃ ফেরদাউস সরদার (৩২), একই গ্রামের কালু মুন্সীর ছেলে মোঃ পলাশ মুন্সী (২৪) এবং উপজেলার টুমচর গ্রামের এসকেন্দার বেপারীর ছেলে মোঃ মেহেদী হাসান (২৪)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলমের নির্দেশনায় এসআই দেবব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে পুরান বাজার এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের একটি দোকান থেকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
 
এ বিষয়ে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]