আতিকুল ইসলাম,
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
সৌদিআরবের সাথে মিল রেখে গত শুক্রবার
(২০ মার্চ) যথাযথ ধর্মীয় মর্যাদায় বৃটেনের কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে ও রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছে মুসলিম কমিউনিটি।
শাহজালাল মসজিদে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত
প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী, ২য় জামাতে নামাজ আদায় করান হাফিজ মাওলানা তৌহিদুল হক,
জালালীয়া মসজিদে সকাল ৮ টায় প্রথম জামাত ঈমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও ২য় জামাতে ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন,
কার্ডিফের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
জামাত শেষে আগত মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের অনাবিল আনন্দে মেতে উঠেন।
কার্ডিফ শাহজালাল মসজিদের চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন, ও ট্রেজারার রকিবুর রহমান,
জালালীয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া,ও ট্রেজারার সুমন আলী সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পরিশেষে উভয় মসজিদে দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর সুখ শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়েছে।
এদিকে বৃটেনের কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাষ্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ঈদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে বলে উল্লেখ করে মহান আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা সবাইকে দুনিয়া ও পরকালের কল্যাণ দান করুন, আসুন বিশ্বের সবচেয়ে নির্যাতীত মুসলমানদের জন্য প্রাণভরে দোয়া করি, চিরতরে যুদ্ধ বন্ধ হোক,
বিশ্ব-বিবেক জাগ্রত হোক; বিশ্ব হোক শান্তিময়।
গড়ে উঠুক এক মানবিক পৃথিবী।
পবিত্র ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি ও অব্যাহত শান্তি কামনার জন্য সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।