সান্তাহারে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

আপলোড সময় : ২১-০৩-২০২৬ ১২:৫০:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৬ ১২:৫০:৩৬ পূর্বাহ্ন

আদমদিঘী বগুড়া প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পানিতে ডুবে খোঁকন (৬২) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের হামতখালি এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোঁকন উপজেলার সান্তাহার বর্শিপুর সরদার পাড়ার মৃত ছামাদ প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গবাদিপশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন খোঁকন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে হামতখালি এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের মতে, খোঁকন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার মৃগী রোগও ছিল। ধারণা করা হচ্ছে, ঘাস কাটার পর পুকুরে হাত ধোয়ার সময় তিনি পানিতে পড়ে যান। মৃগী রোগীদের জন্য পানি বিশেষ ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]