​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরন

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ১১:১৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ১১:১৫:৪২ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
মোঃ জাকারিয়া  খাঁন মুরাদ 


কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিলাই ইউনিয়ন শাখার উদ্যোগে অসহায়, দুস্হ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। ২০শে ও ২১শে মার্চ রাতে তিলাই ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের অসহায় ও দরিদ্র ৫০ টি পরিবারের মাধ্যে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। 

এ সময় উপস্হিত ছিলেন, রুকনে জামায়াত মোঃ কফিলুর রহমান, মোঃ শাহীন আলম আরো অনেকেই।

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

‌কফিলুর রহমান আরো বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।’

 শাহিন আলম বলেন বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করুক, এই প্রত্যাশা করি।


আয়োজনে ঃ ভূরুঙ্গামারী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখা ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]