‎ প্রবাসীদের ভালোবাসা আর তরুণদের হাত ধরে টান-সিদলায় ঈদের হাসি।

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ১০:২৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ১০:২৪:০৮ অপরাহ্ন

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কাঁধে ব্যাগ, কারো হাতে খাদ্যসামগ্রী,দেখলে মনে হতে পারে একদল শ্রমজীবী মানুষ। কিন্তু না, তারা শ্রমিক নয়; তারা টান-সিদলা গ্রামের গর্বিত সন্তান-স্বেচ্ছাসেবী। মানবতার ডাকে সাড়া দিয়ে তারা ছুটে চলেছেন ঘরে ঘরে, ছড়িয়ে দিচ্ছেন ঈদের আনন্দ।

‎

‎পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের টান-সিদলা গ্রামে “টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎

‎শুক্রবার(২০ মার্চ) সকালে সংগঠনটির সদস্যরা ঘরে ঘরে পৌছে দেন ঈদ উপহার সামগ্রী।

‎এই মহতী উদ্যোগের পেছনে রয়েছে দেশ ও প্রবাসে থাকা সংগঠনের সদস্যদের অকৃত্রিম ভালোবাসা। দূর প্রবাসে থেকেও তারা ভুলে যাননি গ্রামের মানুষকে। নিজেদের কষ্টার্জিত উপার্জনের একটি অংশ পাঠিয়ে দিয়েছেন গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে। সেই অর্থেই কেনা হয়েছে ঈদের উপহার সামগ্রী।

‎

‎আর এই উপহার পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে গ্রামের তরুণ প্রজন্ম,স্কুল-কলেজ পড়ুয়া ছোট ছোট ছেলেরা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে ভালোবাসার উপহার। তাদের চোখে ছিল দায়িত্ববোধ, আর মুখে ছিল তৃপ্তির হাসি,এ যেন মানবতার এক জীবন্ত উদাহরণ।

‎

‎সংগঠনের পক্ষ থেকে বলা হয়,

‎“ঈদ মানে শুধু আনন্দ নয়,ঈদ মানে ভাগাভাগি, ঈদ মানে সহমর্মিতা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি একটি পরিবারের মুখেও হাসি ফোটাতে পারে, তবেই আমাদের পরিশ্রম সার্থক।”

‎

‎বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, মুরগির মাংস, সয়াবিন তেল, সেমাই, চিনি, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, লবণ, দুধ ও প্রয়োজনীয় মসলা,যা একটি পরিবারের ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে সহায়তা করবে।

‎

‎সংগঠনের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ রাব্বি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,

‎যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আলম রবিন,

‎সাংগঠনিক সম্পাদক ওমর সানি,

‎ প্রচার সম্পাদক তারিকুল ইসলাম অন্তর,

‎ক্রিড়া সম্পাদক  রাসেল মিয়া

‎সহ-ক্রীড়া সম্পাদক নাফিজ হামজা সাকিব,

‎দপ্তর সম্পাদক ইমরান হোসেন

‎তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক

‎রিফাত আহমেদ রনিসহ সকল সদস্যরা এই কার্যক্রমে অংশ নেন। এছাড়াও উপদেষ্টা মোহাম্মদ কামাল উদ্দিনসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

‎

‎“টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠন” শুধু একটি সংগঠন নয়,এটি একতার প্রতীক, মানবতার বন্ধন। প্রবাসীদের ভালোবাসা আর গ্রামের তরুণদের পরিশ্রমে গড়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত, যা নিঃসন্দেহে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

‎

‎ঈদের আসল সৌন্দর্য এখানেই,যেখানে আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে মানুষের হৃদয়ে হৃদয়ে।

‎

‎টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠনটি প্রতিষ্ঠিত হবার পর থেকেই প্রতিটি দূর্যোগে কিংবা ধর্মীয় উৎসবে অসহায়দের পাশে থেকে কাজ করেছেন এছাড়াও মাদকসহ সমাজের সকল দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে কঠোর ভূমিকা পালন করে চলেছেন।

‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]