নলছিটিতে কবির মোল্লার ঈদ উপহারে ৫ শতাধিক মানুষের মুখে হাসি

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৯:৫১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৯:৫১:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

নাচনমহল ইউনিয়ন বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির মোল্লার উদ্যোগে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, প্রায় ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। এতে করে সুবিধাভোগী পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটায় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্যোক্তা মোঃ কবির মোল্লা বলেন, ঈদ কিংবা কুরবানির সময়ই নয়, তিনি সবসময় ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ কবির মোল্লা ইতোমধ্যেই আলোচনার শীর্ষে রয়েছে। তিনি ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো'র একান্ত স্নেহভাজন হিসেবে তার ব্যপক পরিচিত রয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]