সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৬ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৮:১৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৮:১৬:৪৯ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাসহ ছয় গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮ টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি করেন মাওলানা মোঃ আব্দুল মালেক। 
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতর উদযাপন করছেন। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেছেন ইমাম।
 
প্রতি বছরের ন্যায় প্রায় এ বছরও শতাধিক মুসল্লি সৌদি আরবের সঙ্গে মিল রেখে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। ওই সব মুসল্লিদের পরিবারে ঈদের আনন্দ উৎসব বিরাজ করছে। সেই সাথে পরিবারগুলো ঈদের বিশেষ খাবার তৈরি করাসহ আত্মীয় স্বজনদের আপ্যায়ণে ব্যস্ত সময় পাড় করছেন।
 
কুড়িগ্রাম ‌জেলা পু‌লিশের বি‌শেষ শাখা (‌ডিএস‌বি) সুত্রে জানা গেছে, শুক্রবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউ‌নিয়নের মা‌ঝিটা‌রি গ্রা‌ম, ভূরুঙ্গামারী উপজেলা, চিলমারী উপজেলা, রৌমারী উপজেলা ও চর রা‌জিবপুর উপ‌জেলার সাত‌টি গ্রামে সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত হয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]