​র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৪:৩৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৪:৩৬:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক​

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের
চুনারুঘাট থেকে ৩০ কেজি

গাঁজা উদ্ধার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক
উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও
ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ।

 এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের
একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট বাজার
এলাকায় অব¯’ানকালে গত ১৮/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.৫৫
ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট
থানাধীন পাইকপাড়া ইউনিয়নের চাকলাপুঞ্জী চা-বাগানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অব¯’ান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি
আনুমানিক রাত ২১.২৫ ঘটিকার সময় ঘটনা¯’লে পৌঁছে চাকলাপুঞ্জী চা-
বাগানের আশপাশে ব্যাপক তল্লাশি করে পরিত্যক্ত দুইটি পাটের বস্তার ভেতর থেকে নীল
রংয়ের পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অব¯’ায় ৩০ কেজি
গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত গাঁজার সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া
যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে উদ্ধারক...ত আলামত জিডি মূলে
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান
অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]