​বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তে পুড়ল একাধিক ঘর,আগুনে পুড়ে মারা গেছে ২টি গরু নিঃস্ব কয়েক পরিবার

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৩:১১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৩:১১:২২ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বসতঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে অন্তত দুটি গরু পুড়ে মারা গেছে।
‎
‎বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আটটার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎ক্ষতিগ্রস্তদের মধ্যে ইউনুস মিয়া, সাত্তার মিয়া, শামসু মিয়া, খালেক মিয়া, জয়নাল মিয়া ও সিদ্দিক মিয়াসহ কয়েকটি পরিবারের নাম জানা গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।
‎
‎স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগুন লাগার পর তা দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি পরিবারের বসতঘর ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
‎
‎খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
‎অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ঘটনার বিষয়ে অবগত হওয়া গেছে।শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]