​সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৩:০৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৩:০৪:১৭ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী)  প্রতিনিধি 

গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলখালি গ্রামের গাজী বাড়ি শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আল আমিন। এ গ্রামের শতাধিক পরিবার এ ঈদ উদযাপন করেন। ঈদের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। 

আকবর গাজী (৭২) বলেন, আমরা ২শত বছরের বেশি সময় ধরে চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে আমরা ঈদ  উদযাপন করি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি।

ওই গ্রামের  কামাল খা (৫০)  জানান, আমাদের দরবার শরীফ শুধু নামাজ আদায়ের জায়গা নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র। এখানে সবাই মিলেমিশে উৎসব পালন করে থাকি। আমাদের আজ আনন্দের দিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]