রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত (মৌখিক) ফলাফলে এই একটি ব্যাচ থেকেই ৪০ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছেন।রোববার (১৫ মার্চ) বিকেলে বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।
এবারের পরীক্ষায় সারা দেশ থেকে সর্বমোট আট হাজার ৫৯৯ জন উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে বড় একটি অংশ দখল করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছয়টি ব্যাচ থেকে মোট ৯৯ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন শিক্ষার্থীরা বিভাগটির ৫ম ব্যাচ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন— আনিকা শর্মিলা, আনিসুর রহমান, আমিনা ইয়াসমিন, আয়শা বিনতে কবির কলি, বৃষ্টি বণিক, গালিভার মন্ডল, গোলাম আহাদ খান, হালিমা তুস সাদিয়া, ইরিন সুলতানা সেতু, জান্নাতুল আয়েশা, জয়ন্ত কুমার ঘোষ, মারিয়া মাদানিয়া, মো: আব্দুল্লাহ আল মাহমুদ, মো: ফেরদৌস খান, মো: ইসমাইল খান, মো: জাহিদুল ইসলাম, মো: লিটন বিশ্বাস, মো: মোহাসিন হোসেন, মো: মুহিদুল ইসলাম, মো: নিশাদ রহমান, মো: রকিবুল হাসান, মো: শাকিউর রহমান, মো: সজীব হোসেন, মো: তারেক হাওলাদার, মো: তরিকুল ইসলাম, নাফিস জারিফ, নূর-এ-নিশাত, নুসরাত জাহান জুঁই, নুসরাত জাহান শাম্মী, অমিতা, রিফাত সারোয়ার খান, সাবরিনা ইসলাম মিম, শাহাদাত হোসেন, সামিয়া সুলতানা, সৈকত ঢালী, সাজিদুল মুয়ীদ, সীমা, শেখ নাজমুল হোসেন, শুভ সাহা ও সুমিয়া আক্তার।