​বিশিষ্ট বেতার শ্রোতা ও সাংবাদিক এম আব্দুর রাজ্জাকের ঈদ সামগ্রী বিতরণ

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১১:০৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১১:০৬:১০ অপরাহ্ন

এনামুল আদমদিঘী প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রামে  বিশিষ্ট বেতার শ্রোতা ও সাংবাদিক এম আব্দুর রাজ্জাকের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে (১৯ মার্চ বৃহস্পতিবার  ) বিকেল ৩ টায় পবিত্র ঈদ-উল ফিতর এর ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, নিমাইদীঘি গ্রামে বিশিষ্ট বেতার শ্রোতা বন্ধু DX-er এবং সাংবাদিক এম আব্দুর রাজ্জাক এর পক্ষ থেকে প্রায় অর্ধশতাধিক অসহায় ও গরিব পরিবারের মাঝে সেমাই, লাচ্ছা, চিনি, ছোলা বুট, এবং শাড়ি, লুঙ্গি ঈদ উপহারসামগ্রী হিসাবে বিতরণ করা হয়েছে। 

বগুড়া জেলার বিশিষ্ট বেতার শ্রোতা এবং সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক এর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এবং বিশিষ্ট লেখক, কবি  ও নিউইয়র্ক bangla.com এর সম্পাদক, বিশিষ্ট ব্রডকাস্টার এবং সাবেক ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা  আকবর হায়দার কিরন এবং সুদূর আয়ারল্যান্ডের বিশিষ্ট লেখিকা এবং সমাজসেবিকা জাকিয়া রহমান এর অর্থায়নে, উপরোক্ত ঈদ উপহার সামগ্রী অত্র এলাকার ৫০ জন গরিব এবং অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ-উল  ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 এসব উপহার পেয়ে গরীব অসহায় মানুষেরা মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। যেন আগামীতেও এ ধরনের যেন ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকে।

 এছাড়াও অনুষ্ঠান শেষে  দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]