​আমতলী বিওপিতে বিজিবি অভিযান চালিয়ে মাদকসহ আটক-১\

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৯:০১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৯:০১:৩৫ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক আমতলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২,৪০০/- টাকা ভারতীয় ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ আটক ০১ জনকে আটক করা হয়। 

গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ০৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ১২০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ০১টি মোবাইলফোন এবং ০১টি গ্রামীনফোন সিম আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২২,৪০০/- (বাইশ হাজার চারশত) টাকা।  

এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক বিওপি কমান্ডারদেকে বলে দিয়েছি চোরাচালন অভিযান অব্যহত থাকবে। সীমান্তে আমাদের অভিযান অব্যহত রয়েছে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ যেন প্রবেশ করতে না পারে সেদিকে সজাক দৃষ্টি রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]