মুলাদী উপজেলা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০১:২৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০১:২৬:৪১ অপরাহ্ন
মুলাদী উপজেলা প্রতিনিধি :
 
মুলাদী উপজেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল ২৮শে রমজান, রোজ বুধবার আসর বাদ মুলাদী উপজেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
 
মুলাদী উপজেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও দৈনিক আমার দেশ মুলাদী উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সিকদারের পরিচালনায়  ইফতা  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা সাংবাদিক ইউনিনের উপদেষ্টা ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছত্তার খান । 
 
 প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ্ব ছত্তার খান বলেন "সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পথে থেকে এলাকার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিক ইউনিয়নের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।অতীতেও আমি সাংবাদিকদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি ভবিষ্যাতে পাশে থাকব।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও বস্তুু নিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিদের পাশে থাকার অঙ্গীকার করেন। সকল প্রকার চাঁদাবাজির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লেখারও আহবান জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা মুলাদী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল, কে,এম মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, যুগ্ন সম্পাদক আরিফুল হক তারেক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সিরাজ মোল্লা, দপ্তর সম্পাদক আতিকুর রহমান মিরন, গনবার্তা সম্পাদক মোঃ শাহিন, মুলাদী রিপোটার্স ইউনিনিটির সম্পাদক রাসেল মল্লিক, মোঃ আঃ রশিদ হাওলাদার, সাংবাদিক লিটন তালুকদার, অপু মোল্লা,সাংবাদিক নিজাম মাষ্টার, শামিম সরদার,স্বপন হাওলাদার, মোস্তাফা মল্লিক,হুমায়ূণ কবির মুলাদী উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মশিউর রহমান মাসুদ, বরিশাল জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন, মুলাদী পৌর ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান, আর্তনাথ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ফোরকান ভোমর, এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক   গণ্যমান্য ব্যক্তিবর্গ  প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া  মোনাজাত পরিচালানা করেন মুলাদী ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওঃ রফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]