মধ্যবয়সী এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০১:৫৪:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০১:৫৪:৫৪ পূর্বাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি কলাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডে জনৈক ইলিয়াসের ভাড়া বাসা থেকে সোহাগ (৪০) নামের এক মধ্যবয়সী ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ মোবাইল ফোনের কলরেকর্ডের সূত্র ধরে সোহাগের স্ত্রী শিউলি বেগমের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত করেন। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। কলাপাড়া পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ ও সোহাগের পরিবার সূত্রে জানা গেছে, গলাচিপা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ১৩০ আশ্রয়ণ প্রকল্পের ঘরে দীর্ঘ বছর পর্যন্ত বারেক সিকদার ও তার পরিবার বসবাস করতো। বারেক সিকদারের একমাত্র পুত্র সোহাগ। গত প্রায় ১০ বছর ধরে সোহাগ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সে (সোহাগ) কলাপাড়ার বিভিন্ন এলাকায় কাপড় ফেরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। বুধাবার সন্ধ্যার দিকে কলাপাড়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডে ইলিয়াসের ভাড়া বাসা থেকে সোহাগের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয় সোহাগের মা আলেয়া বেগম বলেন, আমার পোলা সোহাগ অনেক বছর পর্যন্ত গলাচিপা আসে না। মাঝে মাঝে কথা হয়। এখন কী হয়েছে আমি জানি না। এ প্রসঙ্গে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডে ইলিয়াসের ভাড়া বাসা থেকে সোহাগের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]