​প্রবাসীদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: আরিফুল হক এমপি

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৯:২৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৯:২৪:০৬ অপরাহ্ন

এম এ কুদ্দুছ ,প্রতিনিধি , কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে পাশে আছে বলে
জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসং¯’ান এবং শ্রম ও কর্মসং¯’ান মন্ত্রী
আরিফুল হক চৌধুরী এমপি।

তিনি বলেন, দেশের জন্য যারা রেমিট্যান্স বয়ে আনছেন, সেই প্রবাসীদের সব ধরনের
সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম
ফেকামারা গ্রামে সৌদিতে মিসাইল হামলায় নিহত শ্রমিক বা”চু মিয়ার বাড়িতে
গিয়ে স্বজনদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট টেনে জানান, এই যুদ্ধে এ পর্যন্ত
৫ জন শ্রমিক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যে দেশে আনা হয়েছে
এবং বাকিদের মরদেহ ফিরিয়ে আনাসহ ক্ষতিপূরণ আদায়ের সব ধরনের উদ্যোগ সরকার
গ্রহণ করেছে।

নিহত বা”চু মিয়ার বাড়িতে গিয়ে মন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা
বলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন। মন্ত্রী আশ্বস্ত করেন,
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে বা”চু মিয়ার মরদেহ দেশে
ফিরিয়ে আনার ব্যব¯’া করা হ”েছ। একই সাথে সৌদি সরকারের কাছ থেকে প্রয়োজনীয়
ক্ষতিপূরণ আদায় করে নিহতের পরিবারকে প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।


এ সময় মন্ত্রীর সাথে উপ¯ি’ত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট
মো. জালাল উদ্দিন, শ্রম ও কর্মসং¯’ান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ
ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার
ভূঁইয়া, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস
এম ফরহাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ সরকারের
ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল
তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কটিয়াদী
উপজেলার রইস উদ্দিনের ছেলে মো. বা”চু মিয়া নিহত হন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]