‎মরহুম মনজুরুল হক মৃধা মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:৩১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:৩১:৩৬ অপরাহ্ন
‎ মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের মৃধা বাড়িতে মরহুম মনজুরুল হক মৃধা মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় মরহুমের নিজ উঠানেই স্মৃতিময় পরিবেশে তাঁর সন্তানদের উদ্যোগে আয়োজন করা হয় এ মাহফিলের। প্রিয় শিক্ষক ও সমাজহিতৈষী এই মানুষটিকে স্মরণ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষসহ কয়েকশত লোক উপস্থিত হন। পুরো এলাকা জুড়ে ছিল এক আবেগঘন, নীরব শ্রদ্ধা আর স্মৃতিচারণের আবহ। ‎ ‎অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ইফতারের পূর্বে উপস্থিত বক্তারা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, সততা, মানবিকতা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্মরণ করেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁকে একজন আদর্শ শিক্ষক, সৎ ও পরোপকারী মানুষ এবং সমাজের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করা হয়,যাঁর আদর্শ আজও এলাকাবাসীর হৃদয়ে জ্বলছে প্রদীপের মতো। ‎ ‎দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মরহুমের সুযোগ্য সন্তান, হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক বার বার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা। পিতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সকলের কাছে তাঁর পিতার জন্য দোয়া কামনা করেন। ‎ ‎মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন। উপস্থিত মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে দোয়ায় শরিক হন। ‎অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রিয় শিক্ষককে স্মরণে রেখে এমন আয়োজন এলাকাবাসীর মাঝে সৃষ্টি করে এক গভীর মানবিক বন্ধন ও অনির্বচনীয় আবেগের পরিবেশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]