লেবাননে ইসরাইলের হামলায় আল-মানার টিভির কর্মকর্তা নিহত

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৫৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৫৪:০৬ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হামলায় আল-মানার টিভির এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে চ্যানেলটি। খবর আলজাজিরার।
 
হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মানার টিভির এক বিবৃতিতে বলা হয়, তাদের রাজনৈতিক অনুষ্ঠান বিভাগের পরিচালক মোহাম্মদ শারি ওই হামলায় নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীও প্রাণ হারান।


বিবৃতিতে আরো জানানো হয়, বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকায় চালানো এই হামলায় তাদের সন্তান ও নাতি-নাতনিরা আহত হয়েছেন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]