টঙ্গীতে তিন পুলিশ সদস্যকে মারধর করায় গ্রেপ্তার যুবক

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৩:০৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৩:০৩:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে উল্টোপথে প্রাইভেটকারকে যেতে বাঁধা দেওয়ায় পুলিশের তিন সদস্যকে পিটিয়ে আহত করেছেন কয়েকজন যুবক। মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন-ট্রাফিক সার্জেন্ট  শাহজালাল হোসাইন, ইমরান তালুকদার ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

‎এ ঘটনায় রাতেই পুলিশ কাজী শাহীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করলেও অন্যান্যরা পালিয়ে যায়। কাজী শাহীন টঙ্গীর গাজীপুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।

‎বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে কাজী লাবিব (২৩), পিয়াস (২৪), কাজী শাহীন (২৫), ইব্রাহিম (২২), নিলয়সহ (২০) নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১-২ জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা একটি মামলা দায়ের করেন।

‎এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]