সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:৩৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৩৭:৫৯ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জাতীয় সংসদে জামায়াত-এনসিপির রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডই বলে দিচ্ছে যে, এই সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র মোকাবেলা করা। শহীদ মিনারে প্রকাশে গুলি বর্ষণ, খুলনায় যুবদল নেতার খুন-কুষ্টিয়ায় জামায়াত নেতা কর্তৃক ধর্ষণসহ সাম্প্রতিক ঘটনাগুলোই বলে দিচ্ছে সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এই সরকারের বিরোধী পক্ষ থেকে।

১৭ মার্চ সকালে তোপখানা রোডস্থ কার্যালয়ে ঈদকে কেন্দ্র করে জনতার চাওয়া শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সদস্য হাশেম মোল্লা প্রমুখ আরো বলেন, বাংলাদেশ-স্বাধীনতার বিরুদ্ধে থাকা কারো নামে শোক প্রস্তাব মানে নীতির বাইরে অবস্থান নেয়া। আর এই অবস্থান নেয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সকল সদস্যই ইতিহাসে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন। আমরা মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে দেশ বিরোধী দল জামায়াত ইসলাম এবং যুদ্ধাপরাধীদের দলকে সমর্থন করায় এনসিপিসহ ১১ দলের নিবন্ধন বাতিল করে বাংলাদেশ-এর রাজনীতিকে কলুষমুক্ত করার দাবি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষের।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া নেয়ার ্িবষয়ে সরকার কোনো অভিযোগ বক্স বা বিশেষ নাম্বারে কল করার ব্যবস্থা না করলেও সরকারের মন্ত্রী বলছে- অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করার ব্যবস্থা না থাকলে যারা ভূক্তভোগি, তারা অভিযোগ জানাবে কিভাবে। সেই সাথে মোমিন মেহেদী ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, আপনার দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া; তাদের সম্পদ সংগ্রহ করা নয়। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দ্যেশ্যে বলেন, নতুন সরকারের নতুন মন্ত্রী হয়েছেন নিরাপত্তা আর বিচার ব্যবস্থার উন্নয়ন করার জন্য আপনার গুম ঘটনা থেকে শিক্ষা নিন, জগগণকে নিরাপদে বাঁচতে দিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]