​বাউফলে ১ হাজার অসহায় পরিবারকে ঈদ উপলক্ষে অর্থ সহায়তা দিলেন ড. মাসুদ এমপি

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:২৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:২৯:০৬ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক 

বাউফলের ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা উপহার দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।


বুধবার সকাল ১১টায় উপজেলার মদনপুরা এলাকায় তার বাসভবনে এই সহায়তা প্রদান করা হয়।

বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। অন্তত নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারবো।”

বগা থেকে আসা জরিমন বিবি (৬৫) বলেন, “আমরা আগে কোনো সহায়তা পাইনি। আজকে এই টাকা পেয়ে খুব উপকার হলো, সংসারের কিছুটা চাপ কমবে।”

সূর্যমনি থেকে আসা আবদুর রহিম (৬২) জানান, “এভাবে আমাদের খোঁজ নিয়ে সহায়তা দেওয়ায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এমন সহায়তা পেলে ভালো হয়।”

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা সম্পূর্ণ বিতরণ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাপ্ত অর্থও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব পরিবার ইতোমধ্যে সরকারের ১০ কেজি চালসহ অন্যান্য সহায়তা পেয়েছে, তাদের এ অর্থ সহায়তার আওতায় আনা হয়নি। বরং যারা এখনো কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]