নিজস্ব প্রতিবেদক
এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন সম্মানিত আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের দায়িত্বশীল ও সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও মিরপুর পুর্ব থানার আমীর শাহ আলম তুহিন। কাফরুল দক্ষিণ থানার আমীর উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, মহানগরী কর্মপরিষদ সদস্য
কাফরুল পশ্চিম থানার আমীর আব্দুল মতিন খান ও কাফরুল উত্তর থানার আমীর মোঃ রেজাউল করিম, থানা সেক্রেটারিবৃন্দ মুহাম্মদ আবু নাহিদ, শ্রমিকনেতা, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, ওলামা ও যুবপ্রতিনিধিসহ কাফরুল থানার ওসি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত প্রোগ্রামে কয়েক হাজার সুবিধাভোগী মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।