মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের আহবায়ক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি আবু সালেহ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের জীবনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনন্য শিক্ষা নিয়ে আসে। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের মুসলিমদের তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মানুষের পাশে থাকা এবং দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা সবসময়ই অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
তিনি প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা যেন দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করেন—এই কামনা করেন তিনি।
শেষে তিনি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানান।