শিবগঞ্জে ভিজিএফ কার্ডের চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৮:৩৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৮:৩৫:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভিজিএফ কার্ডের চাল না পেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবরুদ্ধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার বিকালে ভিজিএফের নির্ধারিত কার্ড থাকার পর চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয়। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে ধাইনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শেষ হয় সোমবার। কিন্তু মঙ্গলবার সকালে ভিজিএফের কার্ডধারী বেশ কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে আসেন চাল নিতে। এ সময় তারা জানতে পারেন আগের দিনই চাল বিতরণ শেষ হয়ে গেছে। এ নিয়ে তারা হট্টগোল শুরু করেন। চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। বিকাল সোয়া ৫টা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন।

আব্দুল লতিফ বলেন, চাল বিতরণে অনিয়ম হওয়ায় সংকট তৈরি হয়েছে। চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।


শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫হাজার ২শ’ ৪০পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেয়ার জন্য তালিকাভুক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]