সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৪:২৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৪:২৮:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিন্টোরোডের ২৯ নম্বর সরকারি বাসভবভনটি বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে। আগামী ঈদুল ফিতরের দিন এই বাসভবনেই বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুভেচ্ছাবিনিময় করবেন বলে জানা গেছে।

সূত্রমতে, ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ২৯ মিন্টোরোডের সরকারি বাসায় কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন ডা. শফিকুর রহমান। পরে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সেখানে রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন তিনি।

এদিকে মঙ্গলবার বিরোধীদলীয় নেতার সরকারি এই বাসভবনের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ড. আব্দুল মান্নান আমার দেশকে জানান, বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দ দেওয়া সরকারি বাসভবনটি প্রায় প্রস্তুত হয়েছে। সেই প্রস্তুতি দেখতে আমরা এসেছিলাম। আসন্ন ঈদুল ফিতরের আগেই জামায়াত আমির এই বাসায় উঠবেন এবং সেখানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে আমরা আশা করছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]