ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:০৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:০৪:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। টানা এই ছুটিতে ঠিক কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, তা নিয়ে গতকাল সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।


তবে এই ছুটির আনন্দ সবার ভাগ্যে জোটেনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি সেবা চালু রাখতে বেশ কিছু খাতের কর্মীরা ছুটির বাইরে থাকছেন।

বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্যসেবার গুরুত্ব বিবেচনায় হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যও এই ছুটি কার্যকর হবে না। একই সঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও দায়িত্বে থাকবেন।

জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য জরুরি খাতের অফিসগুলোও চালু থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]