​মাধবপুর থানার ওসি মাহবুব মুর্শেদ পুলিশ লাইনে সংযুক্ত

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:০২:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:০২:১৬ পূর্বাহ্ন

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব মুর্শেদকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের এক আদেশে তাকে মাধবপুর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

তবে ঠিক কী কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মোঃ মাহবুব মুর্শেদ মাধবপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করার ঘটনায় এলাকায় নানা,আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com