​কেন্দুয়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জসিম উদ্দীন আহমেদ খোকনের ঈদ শুভেচ্ছা

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১০:৩৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১০:৩৯:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ কেন্দুয়া পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জসিম উদ্দীন আহমেদ খোকন।

রোববার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা বয়ে আনে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই আনন্দ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভালোবাসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন সমাজের ধনী-গরিব সবাই মিলেমিশে এই উৎসব উদযাপন করতে পারে। তাই ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জসিম উদ্দীন আহমেদ খোকন বলেন, “আমি কেন্দুয়া পৌরসভার সর্বস্তরের নাগরিকদের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনা করি। ঈদের এই আনন্দ আমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করুক।”

তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]