রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৩:৩৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৩:৩৭:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
নিহত সজীব হোসেন (২৩) নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।

 
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজিব হোসেন নিহত হন। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, ঘটনাস্থলে গিয়ে চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com