দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও মোঃ তারেক রহমান

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০১:৪৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০১:৪৭:৫৩ অপরাহ্ন
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
 
আমার মাতৃভুমি নিয়ে একটি বড় সপ্ন রয়েছে। দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই। আমি যুবকদের নিয়ে একটি ক্লিন এন্ড গ্রীন কালীগঞ্জ গড়ে তুলতে চাই। এলাকার দরিদ্র পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চাই। আজ ইফতার মাহফিলের মাধ্যমে এলাকার যুবকদের সাথে পরিচিত হলাম। তাদের নিয়ে আমার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যুবকদের বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে। যুবসমাজকে আমরা সঠিক ভাবে কাজে লাগাতে পারি না।
 
আমি একজন ক্রীড়া অনুরাগী মানুষ। এলাকার যুবকদের লেখা-পড়া ও খেলাধূলায় ব্যস্ত রাখার মাধ্যমে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে চাই। সবার আগে আমাদের ভাল মানুষ হতে হবে। এলাকার উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসতে হবে। আইন দিয়ে মাদক নিমূল করা সম্ভব না।

বর্তমানে যুবকদের মাঠ মুখী করতে হবে। সবাইকে ক্রীড়ার সাথে ঝড়িত থাকতে হবে। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গার্ডেন সেন্টার রিসোর্টে এলাকার যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানে গার্ডেন সেন্টার রিসোর্টের সিইও মোঃ তারেক রহমান এসব কথা বলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com