ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয়ে ট্রাম্প

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:০৪:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:০৪:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের নতুন নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।


ট্রাম্প বলেন, ‘আমি জানি না তিনি বেঁচে আছেন কিনা। এখনো পর্যন্ত কেউ তাকে দেখতে পায়নি।’ ট্রাম্প বলেন, খামেনি বৃহস্পতিবার ক্যামেরার সামনে কথা বলার পরিবর্তে লিখিতভাবে তার প্রথম বিবৃতি দিয়েছেন।


তিনি বলেন, ‘আমি শুনছি তিনি বেঁচে নেই। যদি বেঁচে থাকেন, তাহলে দেশের জন্য তার বুদ্ধিমানের মতো কাজ করা উচিত, আর সেটা হলো আত্মসমর্পণ।’

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে কাউকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নে কারো না উল্লেখ করেননি ট্রাম্প।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com