রাসিকের নতুন প্রশাসক রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, ভূমিমন্ত্রী

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:৫০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:৫০:৩৯ অপরাহ্ন
        মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

: জশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা                                                                                                                                                                    জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ মার্চ) নিয়োগের খবর আসার পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। 

শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, ‘মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রিটন অত্যন্ত স্নেহের। আগামী দিনে রাজশাহী মহানগরীকে সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।

মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ছিলেন। পরবর্তী তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে রাজশাহীসহ মোট পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। অন্য চারটি সিটি কর্পোরেশন হল বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]