ইরানে ইসলামি প্রজাতন্ত্র পতনের পর ক্ষমতা নিতে প্রস্তুত: রেজা পাহলভি

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৩৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৩৩:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন হলে দেশের ক্ষমতা গ্রহণ করতে প্রস্তুত বলেছেন দেশটির সর্বশেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। প্রজাতন্ত্রের পতন হলে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পাহলভি জানান, তিনি ইতোমধ্যে ইরানের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি ‘ট্রানজিশনাল সিস্টেম’ গঠনের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে দক্ষ ব্যক্তিদের শনাক্ত ও মূল্যায়ন করা হয়েছে, যারা এই অন্তর্বর্তী ব্যবস্থার বিভিন্ন অংশ পরিচালনা করবেন।

পাহলভির দাবি, তার নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী ব্যবস্থা ইসলামি প্রজাতন্ত্র পতনের সঙ্গে সঙ্গেই দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে এবং দ্রুত আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করবে।

রেজা পাহলভি ইরানের বাইরে অবস্থান করে পরিচালিত কয়েকটি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। গত জানুয়ারিতে সরকারের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের পর তার পরিচিতি আরও বাড়ে এবং কিছু বিক্ষোভকারী রাজতন্ত্র পুনর্বহালের দাবিও তোলেন।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস–এর ইরান ও আর্থিক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সাঈদ গাসেমিনেজাদ এই অন্তর্বর্তী পরিষদের সদস্য নির্বাচন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]