​হবিগঞ্জে হুইপ জি কে গউছকে গার্ড অব অনার

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১১:৫০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১১:৫০:৪৭ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেছেন।
‎
‎শুক্রবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল আনুষ্ঠানিকভাবে হুইপকে গার্ড প্রদান করে। জেলা পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
‎
‎অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎পুলিশ সূত্র জানায়, সরকারি সফরের অংশ হিসেবে হুইপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি খুঁজে দেখেন।
‎
‎জেলা পুলিশ আশা প্রকাশ করেছে, এই ধরনের আনুষ্ঠানিকতা ও সমন্বিত কার্যক্রম জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com