র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ‘পঙ্খী আলী’ গ্রেফতার

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৩:২৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৩:২৪:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারে পর্নোগ্রাফি মামলার প্রধান

আসামি ‘পঙ্খী আলী’ গ্রেফতার

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস
ভাবে কাজ করে যা”েছ।

 ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৌলভীবাজার জেলার সদর মডেল থানাধীন দক্ষিন
কলিমাবাদ এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী। বিবাদী পঙ্খী আলীর সাথে ভিকটিমের মোবাইলের
মাধ্যমে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে প্রায় সময় তারা ভিডিও কলে
কথা বলত। বিবাদী ভিডিও কলে কথা বলার সময় নানা প্রলোভন দিয়ে প্রতারনার আশ্রয় নিয়ে ভিকটিমের
ছবি স্ক্রীনশটের মাধ্যমে তুলে রাখে। কিছুদিন পরে বিবাদী ভিকটিমকে জানায় যে, তার মোবাইলে
ভিকটিমের অশ্লীল ছবি রয়েছে। সেই ছবির ভয় দেখিয়ে ভিকটিমের কাছে ০৫ লক্ষ টাকা চাঁদা দাবি
করে; না দিলে ভিকটিমের অশ্লীল ছবি ভাইরাল করে দিবে এবং ভিকটিমের আত্মীয় স্বজনের মোবাইলে
অশ্লীল ছবি পাঠিয়ে ভিকটিমের সম্মান নষ্ট করবে। অতঃপর ভিকটিম ভয়ে বিবাদীকে সৌদি আরব হতে
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ২০০ রিয়াল যা বাংলা টাকায় ৬,৬০০/- টাকা পাঠান। বিবাদী টাকা প্রাপ্ত
হয়ে পুনরায় হুমকি দেয় ০৫ লক্ষ টাকা না দিলে ছবি মোবাইলে ভাইরাল করে দিবে। পরবর্তীতে ভিকটিম তার
মান সম্মানের কথা চিন্তা করে বিবাদীকে বিভিন্ন সময়ে ০২ লক্ষ ২১ হাজার টাকা পাঠিয়েছেন।
পুনরায় বিবাদী ০৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং টাকা না দিলে ভিকটিমের অশ্রীল ছবি সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। ভিকটিম বিবাদীকে আর কোন চাঁদা দিবে না
বলে জানালে বিবাদী বিগত ১৪/১১/২০২৫ খ্রি. তারিখ অশ্লীল ছবি ভিকটিমের আত্মীয় স্বজনের
মোবাইলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পাঠিয়ে দেয়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে
মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের
আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি
আভিযানিক দল গত ১১ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২২.৪৫ ঘটিকায় মৌলভীবাজার জেলার
কমলগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের বটতলা ওয়ার্ড¯’ পাহাড়ী চা ঘরের সামনে অভিযান পরিচালনা করে
মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-০৪ তারিখ-০৪/১২/২০২৫ খ্রিঃ, ধারা-পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ
আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭) তৎসহ ৩৮৫ পেনাল কোড এর মূলে মৌলভীবাজারে পর্নোগ্রাফি
মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারক...ত আসামি- পঙ্খি আলী (৪৩),
পিতা- মোঃ মদ্রিস আলী, সাং- বটেরতল, থানা-কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।

পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে মৌলভীবাজার সদর মডেল
থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]