নাইক্ষ্যংছড়িতে নতুন বাংলাদেশ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০১:৫৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০১:৫৬:৪৫ অপরাহ্ন
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের উত্তর চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন বাংলাদেশ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল তিনটায় চাকঢালা ক্রিকেট সংস্থার সদস্যদের উপস্থিতিতে  ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।  উদ্বোধনী ম্যাচে চেয়ারম্যান পাড়া ক্রিকেট একাদশকে বিনা উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাজার পাড়া ক্রিকেট একাদশ। বাজার পাড়া ক্রিকেট একাদশের ওপেনার ব্যাট্সম্যান মোঃ আমিনের দুর্দান্ত ব্যাটিংএ নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে বিশাল জয় ছিনিয়ে আনে দলটি। ওপেনিং জুটিতে অপর প্রান্তে আমিনের সহযোগী ছিলেন ডাক্তার খোরশেদ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকঢালা ক্রিকেট সংস্থার সভাপতি এএএম ইয়াছিন, সেক্রেটারি আব্দুর রহিম সিনিয়র দায়িত্বশীল মুহাম্মদ মুছা, আ.র.ম শামীম, মাস্টার কলিম, ডা. খোরশেদ, ওবাইদুল্লাহ, আব্দুল্লাহ, রাজিব, আইয়ুব, মো: আমিন, আরিফ, শুক্কুর, রফিক, মোস্তাফিজ ও অন্যান্য সদস্যরা। 
 
খেলাধুলার মাধ্যমে নতুন বাংলাদেশে স্বপ্নময় সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে ঐক্যের বার্তা দিতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]