হত্যার প্রতিশোধ নেবে ইরান: মুজতাবা খামেনি

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৯:০৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৯:০৭:৪৫ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
ইরানিদের ‘রক্তের প্রতিশোধ’ নিতে দ্বিধা করব না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবার দেওয়া বার্তায় তিনি একথা বলেছেন।

মুজতাবা খামেনি বিশেষ করে ইরানের মিনাব শহরের মেয়েদের স্কুলটিতে হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিশোধের বার্তা দিয়েছেন। ইসরাইলের ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ১১০ জনই শিশু।

হরমুজ প্রণালিতে নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘বন্ধুত্বের’ নীতির কথা বললেও তাদের নিজ দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তার হুঁশিয়ারি, ইরান ওই ঘাঁটিগুলোকে নিশানা করে আক্রমণ চালিয়ে যাবে।

১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন আলি খামেনি। এরপর থেকে ৩৭ বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলি খামেনি নিহত হন।

এরপর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com