যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান নিরাপত্তা বিশ্লেষকদের সতর্কতা

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:৪৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:৪৩:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই, যুক্তরাষ্ট্রের মাটিকে ইরানের হামলার সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক অনুষ্ঠানে অংশ সন্ত্রাসবাদ বিরোধী দুই সাবেক কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কাউন্টার-টেররিজম কর্মকর্তা স্যাম ভিনোগ্রাড বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য ‘বহুমাত্রিক হুমকি’। তার মতে, তেহরান শুধু শারীরিক হামলাই নয়, সাইবার আক্রমণ এবং তথ্যযুদ্ধের মাধ্যমেও ক্ষতি করার চেষ্টা করতে পারে।

ভিনোগ্রাড জানান, ইরান বিভিন্ন প্রক্সি গোষ্ঠী এবং রাষ্ট্রীয় এজেন্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভেতরেও কিছু নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। তার দাবি, কখনও কখনও তারা স্থানীয় অপরাধীদের অর্থ দিয়ে হত্যা বা হামলার মতো কাজ করাতেও পারে।

বর্তমানে নিউইয়র্কে এক ব্যক্তির বিচার চলছে, যিনি ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডের হয়ে মার্কিন রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নামও উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে অংশ নেয়া সিআইএর সাবেক কাউন্টার-টেররিজম কর্মকর্তা জো জেকস বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলার চেষ্টা করে, তবে তার লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেয়া এবং নিজেদের আক্রমণক্ষমতা প্রদর্শন করা। তিনি সতর্ক করেন, সম্ভাব্য হামলা সাইবার আক্রমণের মাধ্যমেও হতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]