ময়মনসিংহের ভালুকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুষ্ঠু যান চলাচল ও মহাসড়কের নিরাপত্তায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে ভরাডোবা হাইওয়ে থানায় আয়োজিত মতবিনিময় সভায় ময়মনসিংহ হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব এর সভাপতিত্বে এবং সাব ইন্সপেক্টর সাব্বির রহমানের সঞ্চালনাঢ প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মোঃ রফিকুল হাসান গনি।
বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইশতিয়াক আহমেদ, ট্রাফিক পুলিশের টিআই পলাশ শাহা, উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, যুবদল নেতা মাসুদ রানা, শ্রমিকদল নেতা শাহাদত হোসাইন সহ অন্যান্যরা।