​সিরাজগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ শুভেচ্ছা হস্তান্তর

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:১২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:১২:৫২ অপরাহ্ন

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :

বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট হস্তান্তর করা হয়েছে।

অদ্য বুধবার ( ১১ মার্চ ২০২৬ খ্রি.) জেলা পুলিশ সুপারের কার্যালয় সিরাজগঞ্জে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। 

এ সময় জেলা পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন এবং জেলা পুলিশ তাদের পাশে আছেন বলেও আশ্বস্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]