​জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৫:০৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৫:০৭:৪৯ অপরাহ্ন

মোঃ রাকিব হাসান,জামালপুর। 

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়ে ৩ জনের মৃত্যুদন্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। 
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১ এর বিচারক মোঃ আব্দুর রহিম আজ দুপুরে এ আদেশ প্রদান করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-
সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।
অপরাধ প্রমানিত না-হওয়ায়
খালাস পেয়েছে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদন্ড এবং অপরাধ প্রমানিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]