লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:০২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:০২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লেবাননে চলমান সংকটের মধ্যে দেশটিতে পাঠানো মানবিক সহায়তার পরিমাণ বাড়াচ্ছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো জানিয়েছেন, এই সপ্তাহে ফ্রান্স লেবাননে মোট ৬০ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠাবে।
 

ফরাসি টেলিভিশন চ্যানেল TF1–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননে ক্রমবর্ধমান মানবিক সংকটের কারণে প্যারিস এ সপ্তাহে তাদের সহায়তার পরিমাণ তিনগুণ বাড়িয়েছে।


তিনি জানান, ফ্রান্স থেকে পাঠানো ৬০ টন ত্রাণ সহায়তা এই সপ্তাহেই লেবাননে পৌঁছাবে।

 
বর্তমান সংঘাত ও অস্থিতিশীলতার কারণে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।


ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বানও জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com